ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এনবিআরের নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া। বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিবে হিসেবে নিয়োগ পান। চাকরির মেয়াদ শেষে অবসরে যাওয়া মোশাররফ হোসেন ভূইয়াকে অন্যান্য প্রতিষ্ঠান ও কর-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

মোশাররফ হোসেন জানান, আগামীকাল তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। তিনি বলেন, ‘গত কয়েক বছরে রাজস্ব আয় এবং নতুন করদাতা সংগ্রহের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। এই সাফল্যকে আরো বেগবান করতে চাই।’

এনবিআরের নতুন এই চেয়ারম্যান বলেন, ‘দেশে বিনিয়োগবান্ধব পরিবেশকে আরো কিভাবে উন্নতি করা চাই-সেই প্রচেস্টা থাকবে। মানুষের কাছে করসেবাকে আরো সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবো।’

২০১৪ সালের ২৬ অক্টোবর শিল্প সচিব নিয়োগ পেয়ে ২০১৬ সালের ১১ এপ্রিল সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান মোশাররফ হোসেন। ১৯৮১ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা মোশাররফ হোসেন ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রাইভেটাইজেশনের কমিশনের সদস্যের দায়িত্বে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এনবিআরের নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন

আপডেট সময় ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮