ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

আমি আকাশ থেকে একটু মাটিতে নামলাম: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিমান মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, তিনি আকাশ থেকে মাটিতে নেমেছেন। দপ্তর পাল্টানোর প্রতিক্রিয়ায় বুধবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদেরকে এ কথা বলেন আওয়ামী লীগের শরিক দলের এই নেতা।

মঙ্গলবার তিন জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পরদিন তাদের দায়িত্ব বণ্টন করা হয়। আবার চারজন মন্ত্রীর দপ্তরও পাল্টে দেয়া হয়। এর মধ্যে সবচেয়ে বড় চমক বলতে গেলে রাশেদ খান মেননের মন্ত্রণালয় পাল্টে দেয়া। ২০১৪ সালের ১২ জানুয়ারি সরকার গঠনের পর থেকে মেনন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সামলাচ্ছিলেন। সেই দায়িত্ব এখন দেয়া হয়েছে মঙ্গলবার শপথ নেয়া এ কে এম শাহজাহান কামালকে।

প্রতিক্রিয়া জানতে চাইলে মেনন বলেন, ‘আমার জন্য সুখকর এই কারণে বলতে পারেন- আমি আকাশ থেকে একটু মাটিতে নামলাম । সামাজিক নিরাপত্তার প্রশ্নে বলেন, সামাজিক কল্যাণের প্রশ্নে বলেন… একেবারে সাধারণ মানুষের কাছে। “

মন্ত্রী থাকাকালে ব্যক্তি মেনন কোনো ধরনের নেতিবাচক খবরের শিরোনাম হননি। তবে তিনি দায়িত্বে থাকাকালে প্রধানমন্ত্রীর বিমান জরুরি অবতরণে বাধ্য হয় কারিগরি সমস্যায়। শুরুতে একে নাশকতা বলে আশঙ্কা করা হয়েছিল। তবে পরে আইনশৃঙ্খলা বাহিনী এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে আসামিদের মুক্তির আবেদন জানায়।

আওয়ামী লীগ সরকারের আমলে নতুন মন্ত্র্যীরা দায়িত্ব পেলে বরাবর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। দপ্তর পাল্টানোর পর মেননও গেছেন ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা অনেক হিসেব করেই মন্ত্রিসভায় রদবদল এনেছেন। মেনন বলেন, এটাই সরকারের শেষ বছর। প্রধানমন্ত্রী চেয়েছেন শেষ বছরের কাজের সমন্বয় আরও ভালোভাবে যেন হয়।

মেনন তার দপ্তর বণ্টনকে পদোন্নতি হিসেবে দেখার কথাও জানান। বলেন, ‘আমি সবচেয়ে কম বাজেটের একটি মন্ত্রণালয়ে ছিলাম। এখন আমি অনেক বড় বাজেটের একটি মন্ত্রণালয়ে যাচ্ছি।… এখানে প্রান্তিক মানুষের জন্য কাজ করার অনেক জায়গা আছে। ’

চার বছর বিমান মন্ত্রী হিসেবে পালন করা দায়িত্বের মূল্যায়ন করা হলে মেনন দাবি করেন, তিনি সফল ছিলেন। বলেন, দায়িত্ব নেয়ার সময় অনেকে এই মন্ত্রণালয় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করত। সে পরিস্থিতি পাল্টেছে এখন। বিমান পরপর তিনবার লাভ করেছে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীদের যাতায়াত বেড়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিসভায় যে রদবদল হয়েছে তাতে শরিক দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কি না- এমনপ্রশ্নে মেনন বলেন, তিনি এমন আশঙ্কা করছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

আমি আকাশ থেকে একটু মাটিতে নামলাম: মেনন

আপডেট সময় ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮