ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জায়নামাজে গৃহবধূকে গলাটিপে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানা আক্তার নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গোলাম ছারোয়ার পলাতক রয়েছে। বুধবার ভোর পাঁচটার দিকে মুছাপুর ৫নং ওয়ার্ড ছোটদলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহানা আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে এবং ছোটদলি এলাকার গোলাম ছারোয়ারের স্ত্রী।

নিহতের ছেলে মো. সাইমুন জানান, ভোরে তার ‘মা’ শাহানা আক্তার ফজরের নামাজ শেষ করে মোনাজাত করার জন্য জায়নামাজে বসেছিলেন। এ সময় হঠাৎ তার বাবা গোলাম ছারোয়ার পেছন থেকে শাহানা’কে গলাটিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাইমুন অভিযোগ করে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় ও যৌতুকের টাকার জন্য তার মা’কে প্রায় সময় মারধর করত তার বাবা ছারোয়ার।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জায়নামাজে গৃহবধূকে গলাটিপে হত্যা

আপডেট সময় ০১:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮