ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ব্রিটেনের রানির বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত পপি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটেনের রানির বিশেষ সম্মাননা ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই)’ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলতানা পপি জামান। ব্রিটেনে মানসিক স্বাস্থ্য খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। খবর মিররের।

অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) খেতাবপ্রাপ্ত পপি মেন্টাল হেলথ ফাস্ট এইড ইংল্যান্ডের চিফ এক্সিকিউটিভ। লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠানটি দেশব্যাপী মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে থাকে এবং প্রশিক্ষণ দিয়ে থাকে। গত আট বছর ধরে এ প্রতিষ্ঠানে রয়েছেন সুলতানা পপি জামান।

২০০৩-০৪ সাল পর্যন্ত পপি পোর্টসমাউথ প্রাইমারি কেয়ার ট্রাস্টে কর্মরত ছিলেন তিনি। ২০০৭ সালে তাকে ইংল্যান্ডজুড়ে মেন্টাল হেলথ ট্রেনিং উন্নয়নের জন্য দায়িত্ব দেয়া হয়। মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেনিংয়ের জনপ্রিয়তার কারণে অলাভজনক এ প্রতিষ্ঠানটিকে সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে প্রতিষ্ঠা করেন পপি জামান।

বিগত বছর নিজ নিজ খাতে অবদানের জন্য নতুন বছরের প্রথম দিন এই পুরস্কার দেয়া হয়। মূলত নতুন বছর উদযাপনের অংশ হিসেবে কমনওয়েলথভুক্ত ১৬টি দেশের মানুষ এই সম্মাননা দিয়ে থাকেন ব্রিটেনের রানি। পপির পরিবার মৌলভীবাজার সদর উপজেলার আদি বাসিন্দা। তবে ৪১ বছর বয়সী পপির জন্ম ব্রিটেনের পোর্টসমাউথে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ব্রিটেনের রানির বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত পপি

আপডেট সময় ১২:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮