ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি দিপু আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ৩৬ দিনের কর্মসূচি দিল ১১ দলীয় জোট আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’:মপি আক্তারুজ্জামান গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা নাগরিক দূরের কথা, বাজেটে এমপিদেরও ভূমিকা নেই: জামায়াত এমপি

আখাউড়ায় ফেনসিডিল কারখানার সন্ধান, আটক ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে একটি বাড়ি থেকে ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ফেনসিডিল ভর্তি বোতল ও ফেনসিডিলের খালি বোতলসহ ড্রাম ভর্তি লিকুয়িট ফেনসিডিল উদ্ধার করে।

আখাউড়া থানার এএসআই সেলিম জানান, রবিবার সকালে উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে মাদক মামলার অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এসময় গোপন সংবাদে ওই গ্রামের একটি বাড়ি থেকে মাদক ব্যবসায়ী লিয়াকত, টিটু এবং আবু বকরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ড্রামে ভর্তি চার লিটার লিকুয়িট ফেনসিডিলসহ ২৬ বোতল ফেনসিডিল, ৬০টি খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বরাত দিয়ে এএসআই সেলিম জানান, ওই গ্রামের একটি বদ্ধ ঘরের ভেতর থেকে ফেনসিডিল তৈরির সরঞ্জাম, ফেনসিডিলের খালি বোতল, কাঁচামাল (ড্রামে রক্ষিত ফেনসিডিল) ও বোতলে ভরা ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, এগুলো নকল ফেনসিডিল তৈরিতে ব্যবহার করা হতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার

আখাউড়ায় ফেনসিডিল কারখানার সন্ধান, আটক ৩

আপডেট সময় ১০:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭