ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিরোধীদলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করার আহ্বান রিজভীর একাত্তরের গণহত্যা থেকে শাপলা হত্যাকাণ্ড, সব ঘটনার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী আগামীতে নোট-গাইডের দরকার হবে না: শিক্ষামন্ত্রী দেশে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে: মির্জা ফখরুল এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা

ঢাকায় অস্ট্রেলিয়ার পর্যবেক্ষকদল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না তা এখনো নিশ্চিত নয়। বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্বের কারণে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবশ্য সিরিজটি এখনো বাতিল হয়নি। স্মিথরা বাংলাদেশ সফরে আসছে এটা ধরে নিয়ে মুশফিক-সাকিবরাও অনুশীলন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পর্যবেক্ষকদল ঢাকায় আসছে। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘুরে গেছেন সিএর নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারলের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি।

প্রতিনিধিদলটি দুদিন থাকবে বাংলাদেশে। সফরের প্রথম দিনে তাঁরা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, জিমনেসিয়াম, একাডেমি ভবন ও মাঠ এবং ইনডোর ঘুরে দেখেন তাঁরা। দেখছেন প্রস্তুতি ম্যাচের একমাত্র ভেন্যু ফতুল্লা স্টেডিয়ামও। আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করার কথা রয়েছে তাঁদের।

সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সফরে ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা দলটির। এরপর ২৭-৩১‌ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র

ঢাকায় অস্ট্রেলিয়ার পর্যবেক্ষকদল

আপডেট সময় ১১:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭