ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজার শহরে জেনারেল প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। শনিবার দুপুর একটার দিকে শহরের শাহ মোস্তফা সড়কের বেসরকারি হাসপাতালের এ ঘটনা ঘটে। নিহত শিশুটি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদবাঘ গ্রামের আলক মালিক ও রেখা বেগম দম্পতির ছেলে।

নিহত নবজাতকের মা রেখা বেগম জানান, শিশুটির জন্মের পর সুস্থ ছিল। হঠাৎ আজ দুপুরে তাকে হাসপাতালের নার্স একাধারে দুইটি ইনজেকশন দিলে ১০ মিনিট পর সে মারা যায়। পরে হাসপাতাল থেকে ডেড নোটিশ দিয়ে জানানো হয় সে মারা গেছে।

এ ব্যাপারে হাসপাতালের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম জনি জানান, শিশুটি জন্মের পর সুস্থ ছিল না। তবুও তার বাবা বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা বারণ করেছি। কিন্তু অসুস্থ বাচ্চাটিকে তারা কোনো চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে বাচ্চার অবস্থা খারাপ হলে আমরা ট্রিটমেন্ট দেই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহম্মদ জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১১:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭