ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর ইউনিয়ন থেকে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়িক লেনদেনের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের ওয়াসিল ভূঁইয়া বাড়ির আব্দুল হালিমের ছেলে। পুলিশ জানায়, ভোর ৪টার দিকে দক্ষিণ রাজারামপুর গ্রামের তার মুরগির খামারে খাবার দেয়ার জন্য বাড়ি থেকে বের হয় জাহাঙ্গীর। পরে সকাল সাড়ে ৮টার দিকে খামার থেকে প্রায় ১ কিঃমি দূরে রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ চৌধুরী জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের কারণে জাহাঙ্গীর আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭