ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

ওমরা করতে এসে সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের ওমরা করতে এসে একই পরিবারের তিন ইতালি প্রবাসী বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় আরো দুইজন গুরুতর আহত হন।

এক সপ্তাহ আগে ইতালি প্রবাসী কামরুল ইসলাম নিলয় স্ত্রী ও দুই সন্তান নিয়ে পবিত্র ওমরা পালন করতে ইতালি থেকে সৌদি আরব আসেন। মক্কায় ওমরা শেষ করে বৃহস্পতিবার মক্কা থেকে পবিত্র মসজিদে নববী ও রাসূল (সা.)-এর রওজা নিলয়ের নিকটাত্মীয় সৌদি প্রবাসী জুয়েল হোসেনের ব্যক্তিগত গাড়িতে মদিনার উদ্দেশ্যে রওনা হন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে। এতে ইতালি প্রবাসী নিলয়ের স্ত্রী ও দুই সন্তান ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন- নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন এবং তাদের ছেলে ইউসা হোসাইন ও আযান হোসেন বলে নিশ্চিত করেছেন জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম।

তিনি আরও জানান, মারাত্মক এই দুর্ঘটনা গাড়িচালক জুয়েল ও নিলয়ও গুরুতর আহত হন। তারা দুইজনেই বর্তমানে মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন। নিলয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেফপাড়ায়। জুয়েলও ওই এলাকার বাসিন্দা। নিহতদের মরদেহ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

ওমরা করতে এসে সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

আপডেট সময় ০৯:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭