ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

গণভবনে গেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার গুঞ্জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। শনিবার বেলা দুইটার দিকে আতিকুল গণভবনে যান বলে দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন তার একজন স্বজন। বেলা চারটার দিকেও তিনি সেখানে অবস্থান করছিলেন বলেও জানান তিনি।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়দ পদ পূরণে ফেব্রুয়ারির শেষে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৫ সালের এপ্রিলের ভোটের মতোই এবারও আওয়ামী লীগ দলের বাইরে থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শে’ বিশ্বাসী একজনকেই মনোনয়ন দিতে পারে-দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগেই এমন কথা জানিয়েছিলেন।

এর মধ্যে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম নিজেই গত ২৫ ডিসেম্বর গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে সংকেত পেয়ে তিনি ভোটের প্রস্তুতি শুরু করেছেন।

পরদিন আতিকুলের এই দাবির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোটের আগে বাজার যাচাইয়ের উদাহরণ টেনেছিলেন। তবে তারও পরদিন কাদের জানান, ঢাকা উত্তরে মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রী দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে একজনের বিষয়ে আলোচনা করেছেন এবং ওই ব্যক্তির সঙ্গে কথাও বলেছেন। তবে ওই ব্যক্তি কে সে নাম প্রকাশ করেননি তিনি।

এর মধ্যে বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মানুষ চিনতে কখনও ভুল করেননি। ঢাকা উত্তরে নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করার কথাও এই সাক্ষাৎকারে বলেন আতিকুল।

ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকও ছিলেন একজন পোশাক শিল্প মালিক। মেয়র নির্বাচিত হলে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয়ের কথাও জানিয়েছেন আতিকুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

গণভবনে গেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম

আপডেট সময় ০৪:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭