ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

মৌলভীবাজারে তুলার গুদামে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার বিকালে পৌরশহরে মসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের তুলার গুদামে এ আগুন লাগে। তবে কেউ হতাহত হননি। এতে তুলা ও একটি মেশিন পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ফায়ার সার্ভিস, গুদাম মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের টিনশেডের তুলার গুদামের ভেতরে আগুন জ্বলতে দেখেন পাশের ব্যবসায়ীরা। এসময় গুদাম বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এর আগেই গুদামের সকল মালামাল পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। সব মালামাল পুড়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে তুলার গুদামে আগুন

আপডেট সময় ১২:১৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭