ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘন কুয়াশায় সামনের বাসে এক এক করে ১৫ বাসের ধাক্কা

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু সেতুতে পেছন থেকে এক এক করে ১৫টি বাস ধাক্কা দিল সামনের বাসকে। কুয়াশার কারণে সামনের গাড়ি দেখতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি না হলেও আহত হয়েছে অন্তত ৩০ জন যাত্রী। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা থাকছে উত্তরের জনপদ। বঙ্গবন্ধু সেতু এলাকাতেও একই পরিস্থিতি। বেশিদূর যায় না দৃষ্টি। এই পরিবেশে গাড়ি চালানো বিপজ্জনক। কারণ গাড়ির হেডলাইটের আলোতেও দেখা যায় না বেশিদূর। এ কারণেই সামনের বাস দেখতে না পেরে পেছন থেকে ধাক্কা দিল একটি বাস। এরপর যত সময় যেতে থাকে, পেছন থেকে আরও বেশি বাস একে একে ধাক্কা দিতে থাকে। দৃষ্টিসীমা সীমিত হয়ে যাওয়ায় এবং বাসের গতি স্বাভাবিকের তুলনায় কম থাকায় যাত্রীদের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান দৈনিক আকাশকে জানান, ঘন কুয়াশার কারণে ভোরে বঙ্গবন্ধু সেতু দিয়ে তিন ঘণ্টা যান চলাচলে ধীরগতি ছিল। ভোর ছয়টার দিকে ঢাকাগামী লেনে একটি বাসের পেছনে পরপর ১৫ গাড়ির ধাক্কা লাগে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘন কুয়াশায় সামনের বাসে এক এক করে ১৫ বাসের ধাক্কা

আপডেট সময় ১২:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭