ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

আর্জেন্টিনার বন্দরে বিস্ফোরণে নিহত ১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের কোম্পানি সিওএফসিও ইন্টারন্যাশনালের মালিকানাধীন আর্জেন্টিনার একটি বন্দরে বিস্ফোরণে বন্দরটির এক কর্মী নিহত হয়েছেন।বুধবারের এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন এবং বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বলে কোম্পানিটি জানিয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ বন্দরটি দিয়ে আর্জেন্টিনায় উৎপাদিত খাদ্যশস্যের একটি বড় অংশ বহির্বিশ্বে রপ্তানি হয়। বিস্ফোরণের কারণ জানা না গেলেও এ ঘটনার পর উন্নত ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বৃহস্পতিবার থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দরটির শ্রমিক ইউনিয়নগুলো। এর ফলে আর্জেন্টিনার খাদ্যশস্য রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, সিওএফসিও বর্ণিত ৫২ হাজার স্কয়ার মিটার খাদ্যশস্য প্রসেসিং প্ল্যান্টটি থেকে ঘন কালো ধোঁয়া বের হয়ে আসছে। এই প্ল্যান্টটি আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশে পারানা নদীর তীরবর্তী শিপিং হাব ড্রোসারিওর একটি অংশ।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, “সিওএফসিও ইন্টারন্যাশনাল ড্রোসারিওর পুয়ের্তো হেনেরাল সান মার্তিনে তাদের বন্দরের লোডিং অংশে একটি বিস্ফোরণে ঘটেছে বলে নিশ্চিত করছে।”

বিস্ফোরণে এক কর্মী নিহত ও আরো আটজন আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিস্ফোরণের কারণ তখনো পর্যন্ত জানা যায়নি বলে বিবৃতিতে বলা হয়েছে। পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য কর্তৃপক্ষও বিস্তারিত আর কিছু জানায়নি বলে জানিয়েছে রয়টার্স।

বন্দরের ক্ষতিগ্রস্ত অংশটি ‘বন্ধ করে দিয়ে’ কোম্পানির পক্ষ থেকে একটি ‘পূর্ণ তদন্ত’ শুরু করা হয়েছে বলে জানিয়েছে সিওএফসিও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

আর্জেন্টিনার বন্দরে বিস্ফোরণে নিহত ১

আপডেট সময় ০১:৫৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭