ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশ আজ সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন এবং এজন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের বিকল্প নেই। মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কর্মসংস্থান না থাকায় যুবকরা অপরাধে জড়াচ্ছে। এছাড়া দেশে গণতন্ত্র, আইনের শাসন অনুপস্থিত। অর্থনীতি স্থবির। বিদেশি বিনিয়োগ বন্ধ। শিক্ষিত বেকার বাড়ছে। সর্বত্র চরম অস্থিরতা বিরাজ করছে। কর্মসংস্থান না থাকায় মেধাবী শিক্ষিত বেকার যুবকরা হতাশা থেকে জঙ্গিবাদ, মাদকসহ সমাজবিরোধী নানা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নূরুল আমীন, সাবেক জেলা ও দায়রা জজ নূও মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী

সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে: মোশাররফ

আপডেট সময় ০৪:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭