ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের প্রথম সরকারি বিশেষায়িত মাছ বাজার চালু হলো যাত্রাবাড়ীতে

অাকাশ জাতীয় ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মিত বাংলাদেশের প্রথম সরকারি বিশেষায়িত ‘মাছের বাজার’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি আজ বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) যাত্রাবাড়ীতে ৭ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে।

বিএফডিসি চেয়ারম্যান দিলদার আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান মোল্লা এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোঃ মাকসুদুল হাসান খান

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ঢাকা মহানগরে মৎস্য বিপণন সুবিধাদি স্থাপন প্রকল্প’- এর আওতায় নির্মিত ‘ঢাকা মহানগর মৎস্য বিপণন সুবিধাকেন্দ্র’ নামক ৬ তলাবিশিষ্ট এই মৎস্য মার্কেটে মৎস্য ব্যবসায়ীদের সুবিধার্থে ৬১টি আড়ৎঘর, ৬১টি গদিঘর ও ৬১টি থাকার ঘর বরাদ্দ প্রদান করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য-অবতরণ, বাজারজাতকরণ ও বিপণন পদ্ধতির আধুনিকায়নই এই প্রকল্পের উদ্দেশ্য। কেন্দ্রটিতে স্বাস্থ্যকর পরিবেশে মৎস্য-অবতরণ, বাজারজাতকরণ ও বিপণনকার্যক্রম পরিচালনা করা হবে, যাতে ঢাকা মহানগরে ফরমালিনমুক্ত মাছ সরবরাহ সম্ভবপর হয়।

এই প্রকল্পের আওতায় বিএফডিসি সড়ক ও জনপথ বিভাগের অব্যবহৃত ১৫ শতক জমি ক্রয় করে এই মৎস্যবাজার নির্মাণ করে। আর্থিক লেনদেনের সুবিধার্থে ভবনে একটি ব্যাংক ও একটি খাবার হোটেলও স্থাপন করা রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এখানে মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে বার্ষিক ৮০ লাখ টাকা ভাড়াবাবদ আয় হবে। অবশিষ্ট আড়ৎঘর ও গদিঘর বরাদ্দ প্রদান করা হলে বার্ষিক ২ কোটি টাকা ভাড়া পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের প্রথম সরকারি বিশেষায়িত মাছ বাজার চালু হলো যাত্রাবাড়ীতে

আপডেট সময় ০১:২৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭