ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরাজগঞ্জের ২ ইউপিতে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ও তাড়াশে দুই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে উল্লাপাড়া ও তাড়াশের উপজেলার রিটার্নিং কর্মকর্তারা এ ফল ঘোষণা করেন।

তাড়াশ উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফারহানা বিলকিস জানান, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মজুন ছয় হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন মাহবুব ধানের শীষ প্রতীকে পান ৪৪৮০ ভোট।

অপরদিকে, উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আল-আমিন সরকার চার হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী বুলবুল কবির পেয়েছেন তিন হাজার ৮৬৯ ভোট। এছাড়াও নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী তিন হাজার ৮৩৫ ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন তিন হাজার ১০০ ভোট।

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ দুই ইউনিয়নের ২২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জের ২ ইউপিতে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

আপডেট সময় ১২:৩২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭