ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বাণিজ্য মেলা উপলক্ষে পথনির্দেশনা ডিএমপির

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ১ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে দর্শনার্থী ও যানবাহনের জন্য একটি নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি প্রচুর লোকের সমাগম হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন যানবাহনে মেলায় আসে। মেলায় দর্শনার্থীদের সঠিক পথে ও সুষ্ঠুভাবে গমনাগমন, সুশৃঙ্খল যানবাহন পার্কিং ও বের হওয়াসহ মেলা উপলক্ষে আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

মেলায় প্রবেশপথ

১. যেসব দর্শনার্থী যানবাহন নিয়ে নিউমার্কেট-ধানমন্ডির দিক থেকে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করবেন এবং ২ নম্বর পার্কিং ব্যবহার করবেন।

২. যেসব দর্শনার্থী যানবাহন নিয়ে গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরে-বাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র‌্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনী মাঠে (৩ নম্বর পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।

৩. যারা যানবাহন নিয়ে পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিং ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরে-বাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে র‌্যাব-২ অফিস এর বিপরীত কলোনী মাঠে (৩নম্বর পার্কিং) এবং পাশের মাঠে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে (৪ নম্বর পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করবেন।

৪. যানবাহনে করে যারা উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলার আসবেন, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও নির্বাচন কমিশন সচিবালয় এর মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করবেন এবং ১ নম্বর পার্কিং ব্যবহার করবেন।

৫. মোটরসাইকেল নিয়ে যারা মেলায় আসবেন তারা বিআইসিসিয়ের পশ্চিম পাশে ফাঁকা জায়গা, ট্রাফিক কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টার-এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গায় পার্ক করে মেলায় প্রবেশ করবেন। হেলমেট নিজ হেফাজতে রাখবেন।

৬. মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ফি-এর বিনিময়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং যানবাহন নিয়ে আগত সবাইকে ট্রাফিক পুলিশের নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হলো। পাকিং এলাকায় গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখবেন।

মেলা থেকে বাহির

১. মেলার ১ নম্বর পার্কিং থেকে বের হবার ক্ষেত্রে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরে বাংলানগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণী হয়ে বের হবেন।

২. মেলার ২ নম্বর পার্কিং থেকে বের হবার সময় গণভবন স্কুল ক্রসিং হতে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোড দিয়ে বের হবেন।

৩. মেলার ৩ নম্বর ও ৪ নম্বর পার্কিং হতে বের হবার সময় শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণী উভয় রাস্তা ব্যবহার করে বের হতে পারবেন।

সরকারি ছুটির দিন

১. মেলা চলাকালীন সরকারি ছুটির দিন খামারবাড়ি থেকে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

২. যানবাহন নিয়ন্ত্রণের সুবিধার্থে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও লিংক রোড (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। ওই সড়ক ব্যবহারকারীগণকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো।

রোড ডাইভারশন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলাকালীন ওই এলাকায় বসবাসকারী এবং সরকারি-বেসরকারি দপ্তরগুলোর আগত গাড়ি ও শুধু মেলায় প্রবেশকারী গাড়ি ছাড়া অন্য সবাইকে নি¤œলিখিত সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

১. বিআইসিসি ক্রসিং থেকে গণভবন স্কুল হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রসিং পর্যন্ত।

২. শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক (পশ্চিম মাথা) ও সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ গেইট থেকে গণভবন স্কুল হয়ে পিডব্লিউডি ক্রসিং হয়ে বিআইসিসি পর্যন্ত।

৩. শেরে বাংলা আদর্শ মহিলা কলেজ গেইট থেকে শিক্ষা প্রকৌশল ক্রসিং হয়ে প্যারেড স্কয়ার রোকেয়া সরণী ক্রসিং (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ) পর্যন্ত।

মেলার আগত যানবাহন পার্কিং স্থান

১ নম্বর পার্কিং (ডিআইটিএফ-২০১৮ এর ভিআইপি গেট থেকে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা)।

২ নম্বর পার্কিং (ডিআইটিএফ-২০১৮ এর ০২ নং গেট সংলগ্ন খালি জায়গা)।

৩ নম্বর পার্কিং (র‌্যাব-২ অফিসের বিপরীত কলোনী মাঠ)।

৪ নম্বর পার্কিং (র‌্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনী মাঠ)।

মোটরসাইকেল পার্কিং (বিআইসিসির পশ্চিম পাশে ফাঁকা জায়গা, মেলা ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গা)।

এ ব্যাপারে ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

বাণিজ্য মেলা উপলক্ষে পথনির্দেশনা ডিএমপির

আপডেট সময় ১১:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭