ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

খুলনায় ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা নগরীর খালিশপুর মুজগুন্নী পার্কে ঘুরতে আসা এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মিরাজ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে মহানগর হাকিম মো. আমিরুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

ধর্ষণের শিকার সাতক্ষীরার দেবহাটা সখিপুরের ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ধর্ষণের স্থান নগরীর গল্লামারীস্থ চৌধুরী আবাসিক হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় জনমনে নানা প্রশ্ন উঠছে। তবে কনস্টেবল মিরাজের পরিবার দাবি, খালিশপুর থানা পুলিশের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মিরাজকে ফাঁসানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, গত ২০ ডিসেম্বর সাতক্ষীরার পাঁচ বছরের শিশু মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি থেকে খুলনায় হাসপাতাল পাড়ার মামার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। ২৬ডিসেম্বর বিকালে তার স্বামীর বন্ধু সেলিমের সঙ্গে নগরীর মুজগুন্নী পার্কে বেড়াতে যান।

পার্ক থেকে সন্ধ্যার দিকে বের হয়ে ইজিবাইকে ওঠার সময় মোটরসাইকেল যোগে পুলিশ কনস্টেবল মিরাজ উদ্দিন এসে তাদের পথ রোধ করে। এরপর মোবাইল ফোনে ওই গৃহবধূ ও সেলিমের ছবি ধারণ করে তার স্বামীর কাছে পাঠানোর ভয় দেখান।

এসময় সেলিমের কাছে থাকা দুই হাজার দুইশ টাকা মিরাজকে দেয়া হয়। কিন্তু মিরাজ ওই গৃহবধূকে তার মোটরসাইকেলে নিয়ে গল্লামারীর চৌধুরী আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম খান জানান, মামলার তদন্ত চলছে। তদন্তকালে জড়িত আরও যদি কারও নাম উঠে আসে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

খুলনায় ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

আপডেট সময় ১২:০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭