ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে মাদকে জড়িত প্রভাবশালীরা: শামীম ওসমান

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে মাদকের বিস্তারের জন্য প্রভাবশালীদের দায়ী করেছেন আলোচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। জানিয়েছেন মাদক বিক্রিতে এখন নারীরা জড়িয়ে পড়ছে। তারা কাপড়ের ভেতরে করে মাদক বহন করেছ। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খানের উপস্থিতিতে শামীম ওসমান এসব কথা বলেন।

এই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও মাদকের বিস্তার নিয়ে কথা বলেন। জানান, ইয়াবা পাচার ও উৎপাদন বন্ধে মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে কথা বলেছেন তিনি। সুচি তাকে জানান, তার দেশের তরুণরাও ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে।

শামীম ওসমান বলেন, ‘আমাদের দেশে অহরহ ইয়াবা বিক্রি হচ্ছে। এই মরণ নেশাকে সমাজ থেকে দূর করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।’ মাদক ধরতে ডগস্কোয়াড নামানোর তাগাদাও দেন তিনি।

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও মাদক সেবন করানো হয় বলে অভিযোগ জানান নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। বলেন, ‘নিরাময় কেন্দ্রে মাদক সেবনকারীদের ভাল করার নামে ভর্তি করা হলেও কর্তৃপক্ষ রোগীদের মাদক সেবন করাচ্ছে। এতে করে মাদকসেবীরা আরো অসুস্থ হয়ে পড়ছে। ’

মাদক সেবনকারীদের জন্য আলাদাভাবে হাসপাতাল নির্মাণ এবং বন্দী মাদকাসক্তের চিকিৎসার জন্য কারাগারে নিরাময় কেন্দ্র চালুর দাবিও জানান শামীম ওসমান।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার কামরুল হাসান প্রমুখ এই মত বিনিময়ে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে মাদকে জড়িত প্রভাবশালীরা: শামীম ওসমান

আপডেট সময় ১২:০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭