ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলার বিহারপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে আরো এক জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হন।

নিহতরা হচ্ছেন- পথচারী শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের জোব্বার, রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ মৌবাসা গ্রামের মনোয়ারা বেওয়া, পীরগাছা উপজেলার রামকৃঞ্চ, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দড়ি কিশোরপুর গ্রামের আশরাফুল আলম।

পুলিশ জানায়, সিলেট থেকে কুড়িগ্রামগামী সাদ্দাম এন্টারপ্রাইজের বাসটি মোকামতলা থেকে এক কিলোমিটার উত্তরে বিহারপুরে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। গাছটি বাসের মাঝ বরাবর ভেতরে ঢুকে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহতদের লাশ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

আপডেট সময় ১১:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭