ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল-আকসার জন্য লড়াই করুন: সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলি দখলদারিত্ব থেকে মুসলিমদের তৃতীয় মসজিদ আল-আকসাকে মুক্ত করতে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন প্রয়াত সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের ছেলে যুবরাজ আব্দুল আজিজ বিন ফাহাদ।সম্প্রতি এক টুইট বার্তায় সৌদি যুবরাজ আল-আকসায় ফিলিস্তিনি ও মুসলিমদের প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা তাকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনার সমালোচনা করেন। খবর মিডল ইস্ট মনিটর।

টুইটে তিনি মুসলমান ও আরব বিশ্বকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানান।এক টুইটে তিনি বলেন, প্রত্যেক মুসলমান তাদের সাধ্য অনুযায়ী ফিলিস্তিন ও পবিত্র আল-আকসা মসজিদে আমাদের ভাইদের সমর্থন জানাতে বাধ্য।

তিনি বলেন, ‘হে মুহাম্মদের জাতি, তাদেরকে দেখিয়ে দিন, আপনার কারা। আল-আকসার প্রতি অবহেলা করা হলে তা হবে অসম্মানজনক এবং সৃষ্টিকর্তা এ জন্য আমাদেরকে দায়ী করবেন।’

অপর এক টুইটে তিনি বলেন, ‘হে মুহাম্মদের জাতি ও আল্লাহর বান্দা, আমাদের তৃতীয় মসজিদ দখলদারদের হাতে বন্দি; আমাদের মধ্যে কী কোনো প্রজ্ঞাবান ব্যক্তি নেই? চলুন লড়াই করি, আমাদেরকে বিজয়ী হতে হবে এবং এই মসজিদ বাঁচাতে হবে। আর আমরা যদি হেরেও যাই তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন।’

সৌদি এই যুবরাজ হোয়াইট হাউসে তার বাবার সফরের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন। ওই সফরে সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ ফিলিস্তিনি সংকট সমাধানের পথ খোঁজার ওপর জোর দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল-আকসার জন্য লড়াই করুন: সৌদি যুবরাজ

আপডেট সময় ০২:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭