ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

আল-আকসা থেকে ‘ইলেক্ট্রনিক গেট’ সরিয়ে নিয়েছে ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পূর্ব জেরুজালেমের পবিত্র স্থান ও মুসলিমদের কাছে হারাম আল শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত আল-আকসার প্রবেশমুখ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা পরিষদ মঙ্গলবার সকালে এই সিদ্ধান্ত নেয়।

এর আগে, হারাম আল-শরিফ প্রাঙ্গণে ইসরাইলিদের নিরাপত্তাজনিত বিতর্কিত কিছু ব্যবস্থাকে ঘিরে ব্যাপক সংঘর্ষের পর এ নিয়ে উত্তেজনা চরমে ওঠে। ফলে সেখানে মেটাল ডিটেক্টরের পরিবর্তে শিথিল নজরদারি ব্যবস্থা বসানোর ঘোষণা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত ঘোষণার ঘণ্টাকয়েক আগে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলাই ম্লাদেসনভ সতর্ক করে দিয়ে বলেছেন, জেরুজালেমের পবিত্র ধর্মীয় স্থান নিয়ে দ্বন্দ্ব শিথিল না হলে তা এই প্রাচীন শহর ছাড়িয়ে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

উল্লেখ্য, হারাম আল-শরিফে ঢোকার মুল পথে দুজন পুলিশ কর্মকর্তার মৃত্যুকে ঘিরে মেটাল ডিটেক্টরের মতো নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়। যা ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করে তোলে। এই পটভূমিতে ইসরাইলি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিলো। তার কয়েক ঘণ্টা আগে সোমবার এ সঙ্কট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকের পরই জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত বলেন, ‘কারোই ভুল করে ভাবা উচিত হবে না যে, এটি শুধুমাত্র একটি স্থানীয় সমস্যা। যদিও এটি মাত্র কয়েকশো বর্গমিটারের মধ্যে ঘটছে, তবে এর প্রভাব পড়ছে সারাবিশ্বের কোটি-কোটি মানুষের ওপর। এর সর্বনাশা প্রভাব প্রাচীন শহরের দেয়াল ছাড়িয়ে, ইসরায়েল এবং ফিলিস্তিন, এমনকি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আরো অনেকদূর যেতে পারে।

ইসরাইলি নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে গত ২১শে জুলাই, শুক্রবার পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরে হাজার-হাজার বিক্ষোভকারী রাস্তায় নামলে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়। একইদিনে অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে হামলা চালিয়ে তিনজন বেসামরিক ইসরাইলি নাগরিককে হত্যা এবং অপর একজন আহত করে একজন ফিলিস্তিনিরা। জেরুজালেমের পুরনো শহরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদি ধর্মের সবচয়ে পবিত্র স্থান হিসেবে স্বীকৃত। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম ইসরাইলের দখলে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

আল-আকসা থেকে ‘ইলেক্ট্রনিক গেট’ সরিয়ে নিয়েছে ইসরাইল

আপডেট সময় ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭