ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিদ্দিকুরের ঘটনায় প্রয়োজনে আরও কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর শাহবাগে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখ জখম হওয়ার ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টে সন্তুষ্ট না হলে প্রয়োজনে আরেকটি কমিটি গঠন করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তবে তিনি বলেন, শাহবাগের মোড় যাতে বন্ধ না করা হয়, সে বিষয়ে নির্দেশনা রয়েছে।

মাদকদ্রব্য অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘গত ২৬ জুন ঈদুল ফিতর হওয়ায় আমরা ২৬ জুলাই দিবসটি পালনের উদ্যোগ নিয়েছি। দেশে মাদকদ্রব্য পাচার বন্ধ করতে নতুন আইন প্রণয়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই আইনের বিভিন্ন ধারা নতুন করে সাজানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিদ্দিকুরের ঘটনায় প্রয়োজনে আরও কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭