ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

থার্টিফাস্ট নাইটে খোলা জায়গা ও সূর্যাস্তের পর অনুষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

থার্টিফাস্ট নাইটে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সূর্যাস্তের পর বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার বিকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের পুলিশ কনভেনশন হলে ঢাকা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইংরেজী নতুন বর্ষ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদিন কেউ যাতে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক আছে। তাছাড়া পুলিশের পক্ষ থেকে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

তিনি বলেন, থার্টিফাস্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুলশানসহ বিভিন্ন এলাকায় কিছু লোক এক সঙ্গে হয়ে অযথা হৈচৈ করে। এবার যাতে কেউ খামাখা হট্টগোল করতে না পারে নিরাপত্তার স্বার্থেই সে বিষয়ে খেয়াল রাখা হবে।

অতিরিক্ত আইজিপি (এপিবিএন) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশের আইজি একেএম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি জাভেদ পাটোয়ারী (এসবি), মোখলেসুর রহমান (প্রশাসন ও অপারেশন্স). ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

থার্টিফাস্ট নাইটে খোলা জায়গা ও সূর্যাস্তের পর অনুষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭