ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এমিরেটস এয়ারলাইন্স তিউনিসিয়ায় নিষিদ্ধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তিউনিসিয়ার কিছু নারীকে বিমানে উঠতে না দেবার কারণে দেশটির কর্তৃপক্ষ এমিরেটস এয়ারলাইন্সকে তিউনিসিয়ার বিমানবন্দরে অবতরণ করতে দেয়নি। খবর বিবিসির। তিউনিসিয়ার কিছু নারীকে বিমানে উঠতে না দেবার বিষয়টি নিয়ে দেশটির ভেতরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো বিষয়টিকে ‘বৈষম্যমূলক’ হিসেবে আখ্যা দিয়েছে।

তিউনিসিয়ার ট্রান্সপোর্ট মন্ত্রণালয় বলছে, দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে ফ্লাইট পরিচালনা করবে না ততক্ষণ পর্যন্ত তাদের ওপর এ নিষেধাজ্ঞা থাকবে। তবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নিরাপত্তা সংক্রান্ত তথ্য পেতে দেরি হওয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে।

টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘তিউনিসিয়ার নারীদের আমরা অনেক মূল্যায়ন এবং সম্মান করি।’ তিউনিসিয়ার স্থানীয় গণমাধ্যম বলছে, দুবাইগামী তিউনিসিয়ার নারীদের এমিরেটসের ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।এ ঘটনা কয়েকদিন ধরে ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে কয়েকজন নারী জানিয়েছেন, তাদের যাত্রা বিলম্ব হয়েছে এবং তাদের ভিসা আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে বলে জানানো হয়েছে। ২০১১ সালে তিউনিসিয়ার বিপ্লবের পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দেশটি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় জীবনযাত্রার খরচ বাড়ল, কার্যকর নভেম্বর থেকে

এমিরেটস এয়ারলাইন্স তিউনিসিয়ায় নিষিদ্ধ

আপডেট সময় ০৮:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭