ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে রহস্যজনক আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার গভীর রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের রামপুর গ্রামের ঘোষ পাড়ায় এ ঘটনাটি ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের সুমন ঘোষ কাতার ও তার বড় ভাই বীরেন ঘোষ দীর্ঘদিন ধরে আলজেরিয়ায় থাকেন। তিন দিন আগে সুমনের স্ত্রী পাপিয়া রানী ঘোষ ও বীরেনের স্ত্রী ঝুনু ঘোষ ঘরে তালা লাগিয়ে বাবার বাড়ি ঢাকার ধামরাইয় উপজেলার নয়ারহাটে যান। রবিবার গভীর রাতে সুমন ঘোষের বসত ঘরে হঠাৎ এলাকাবাসী আগুন দেখেন। এসময় গ্রামবাসী এগিয়ে গিয়ে তা নেভান। খবর পেয়ে সোমবার সকালে পাপিয়া রানী ঘোষ ও ঝুনু ঘোষ বাড়িতে আসেন।

পাপিয়া রানী ঘোষ জানান, ঘটনাটি ষড়যন্ত্রমূলক। আগুনের কারণে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনোয়ার জানান, আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী ছুটে গিয়ে তা নেভান। এলাকাবাসীর প্রচেষ্টায় সুমনের ঘরে পাশেই থাকা বীরেনের ঘরটি আগুন থেকে রক্ষা পেয়েছে।

উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. এনামুল হক চৌধুরী জানান, চুরির উদ্দেশ্যে কেউ হয়তোবা রাতে ঘরে ঢুকেছিল। তবে বিষয়টি রহস্যজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে রহস্যজনক আগুন

আপডেট সময় ০৮:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭