ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

শ্রীমঙ্গলে পর্যটকবাহী বাস খাদে, আহত ১৯

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটক বোঝাই একটি বাস উল্টে খাদে পড়ে ১৯ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার শহরতলীর শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের টি রিসোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষকরা তাদের পরিবার নিয়ে ভ্রমণের জন্য গত ২১ ডিসেম্বর সিলেট যান। গতকাল রবিবার সকালে মাধবকুন্ড ও লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন শেষ করে বাসে করে নাটোর ফিরছিলেন তারা। বাসটি শ্রীমঙ্গল উপজেলার টি রিসোর্টের সামনে আসার পর গাড়ি বাঁক নেয়ার সময় সেটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১৯ জন আহত হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার চাছখাইড় গ্রামের আলী হায়দার, সফিকুল ইসলামের স্ত্রী রেবেকা, নুরুজ্জামানের স্ত্রী শামীমা ফেরদৌস, মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম, রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা শিরীন, রাজশাহীর হেতম খাঁ গ্রামের মকবুল হোসেনের স্ত্রী শিরীন ফেরদৌস, গুরুদাসপুরের আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগম, একই এলাকার ছমির উদ্দিনের ছেলে আ. রহমান, রাজশাহীর নয় বছরের শিশু প্রাপ্তি, একই এলাকার নুরুজ্জামানের মেয়ে নাদিয়া, গুরুদাসপুরের যোগেন্দ্রনগর গ্রামের লোকমান হোসেনের ছেলে তারিকুল ইসলাম, একই এলাকার আব্দুর রহমানের স্ত্রী দিলারা পারভীন ও মেয়ে শশী।

আহতদের মধ্যে শিরীন ফেরদৌস, নাজমা বেগম, আব্দুর রহমান ও রেবেকা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মহসীন বলেন, আহতদের মধ্যে তিনজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

শ্রীমঙ্গলে পর্যটকবাহী বাস খাদে, আহত ১৯

আপডেট সময় ০৭:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭