ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ছেলের ছুরিকাঘাতে নওশের আলী (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনার পর নিহত নওশেরের ছেলে রাসেল আলীকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। রাসেলের বাড়ি জেলার পবা উপজেলার বাগধানি গ্রামে।

রবিবার বিকেলে উপজেলার তেঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা নওশের আলী মারা যান।

পরে দুপুরে রামেকের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় নিহত নওশের আলীর ছোট ছেলে মনির হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, শনিবার সকালে রাসেল তার স্ত্রীকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে তার বাবা তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন।

এরপর পরিবারের অন্য সদস্যরা আহত নওশের আলীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। পরে অভিযান চালিয়ে রাসেল আলীকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল তার বাবাকে ছুরিকাঘাতের বিষয়টি স্বীকার করেছেন। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

আপডেট সময় ১২:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭