ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ছোট ভাইয়ের পিটুনিতে আহত হয়ে মন্টু প্রামাণিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।

নিহত মন্টু প্রামাণিকের বাড়ি জেলার বাগমারা উপজেলার আলোকনগর শেখপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ওয়াজেদ আলী। শনিবার দুপুরে রামেকের মর্গে মন্টু প্রামাণিকের লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, মন্টু প্রামাণিকের সঙ্গে তার ছোট ভাই নজির প্রামাণিকের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গত মঙ্গলবার নজির তার বড় ভাইকে পিটিয়ে জখম করেন।

এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৬:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭