ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনার ফরিদপুরে ডোবা থেকে মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ি গ্রাম থেকে ডোবা থেকে এ কে এম নাজমুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল দশটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাজমুল ইসলাম ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বেলকুচি থানার গোকরেখি গ্রামে তার শ্বশুড়বাড়িতে থাকতেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার বিএল বাড়ি গ্রামে রাস্তার পাশে একটি ডোবার পানিতে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস রঞ্জন তলাপাত্র জানান, মৃতদেহের পাশে পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ডোবার পাশে তার মোবাইল, সেন্ডেল ও মানিব্যাগ পড়েছিল। মোবাইল থেকে তার স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা পুলিশকে জানিয়েছেন, নাজমুলের মানসিক সমস্যা ছিল। দুদিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। শুক্রবার রাতেও নাজমুলের সাথে তার স্ত্রী ও শ্যালকের কিছু কথা হয়েছে। কথাগুলো ছিল অস্পষ্ট, কোথায় তিনি আছেন সে সম্পর্কেও কিছু জানাননি তাদের।

পারিবারিক সূত্র জানায়, ১০/১২ বছর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রজেক্টে চাকরি করতেন। প্রজেক্ট শেষ হওয়ার পর তিনি কোনো পেশায় ছিলেন না। মৃত নাজমুলের শরীরে কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি কিভাবে মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের পর বিষয়টি জানা যাবে বলে জানান সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন তলাপাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনার ফরিদপুরে ডোবা থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭