ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আবু তাহের (৬৫) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাকলারহাট-শিয়ালখোয়া সড়কের হরেরাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবু তাহের উপজেলার উত্তর দলগ্রাম এলাকার পাটিকা পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এ ছাড়া তিনি উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সবুজের বড় ভাই।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে বের হন আবু তাহের। এ সময় উপজেলার চাকলারহাট-শিয়ালখোয়া সড়কের হরেরাম এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রংপুরে প্রেরন করেন।

তিনি আরো জানান, তাকে গুরুত্বর অবস্থায় সেখানে নেয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করান। পরে মধ্য রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট সময় ০৩:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭