ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বরিশালের গৌরনদীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কসবা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইকান্দি গ্রামের বাসিন্দা তালুকদার আব্দুল হাইয়ের ছেলে ও পোল্ট্রি ব্যবসায়ী তালুকদার জলিল গৌরনদী উপজেলার টরকী বন্দরের ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে সাড়ে তিন লাখ টাকা তোলেন। দুপুরে টাকা নিয়ে ইজিবাইকে (ব্যাটারিচালিত অটোরিকশা) চরে গৌরনদী বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

রাস্তায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা কসবা আল্লাহর মসজিদ বাসস্টান্ডের কাছে পৌঁছলে একটি মাইক্রোবাস ইজিবাইকের গতিরোধ করে। মাইক্রোবাসটি থেকে কয়েকজন নেমে ডিবি পুলিশের পরিচয়ে ব্যবসায়ী জলিলকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে জলিলের সাথে থাকা ব্যাংকের মোট তিন লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ার দিকের একটি সড়কের ফেলে রেখে যায়।

এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ডিবি পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের খবর জানতে পেরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসায়ীর মোট তিন লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই হয়েছে। যেখানে ব্যাংক থেকে উত্তোলিত তিন লাখ ৫০ হাজার টাকার পাশাপাশি পূর্বে তার সাথে আরও ২৫ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন।

ওসি আরও বলেন, এখনো এই ঘটনায় মামলা দায়ের না হলেও তাদের দুটি টিম টাকা উদ্ধার ও অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে। পাশাপাশি পুরো বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ০১:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭