ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম সাইফুল ইসলাম (৪৫)। তিনি গোদাগাড়ী পৌরসভার মৃত সবদুল আলী ম-লের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, বিকেলে বাড়ির সামনের একটি গাছের ডাল কাটছিলেন সাইফুল। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্ষে যান তিনি।

এতে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন সাইফুল। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০১:৫৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭