ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমাবে দক্ষিণ আফ্রিকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর কথা ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার জবাবে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে দলটি জানিয়েছে, গতকাল বুধবার জোহানেসবার্গ শহরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এএনসি বলেছে, দলের সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ফোরাম সর্বসম্মতভাবে দ্রুত ও নিঃশর্তভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর কথা ঘোষণা করেছে।

এএনসি বলছে, ইসরায়েলে দূতাবাসের পরিবর্তে এখন লিয়াজো অফিস রাখা হবে। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি বাস্তব সমর্থন দেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে এএনসি জানিয়েছে। দলটি বলছে, ফিলিস্তিনিদের মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে- সে বিষয়ে তেল আবিবের কাছে এখন পরিষ্কার বার্তা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমাবে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ১১:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭