ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিবের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন বুবলী

আকাশ বিনোদন ডেস্ক:

আগামী ২৪ ডিসেম্বর সুপারস্টার শাকিব খানের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন হালের আলোচিত নায়িকা শবনম বুবলী। ২৫ ডিসেম্বর থেকে সেখানে শুরু হতে যাচ্ছে ‘সুপারহিরো’ ছবির শুটিং। ছবিটিতে জুটি বেধে কাজ করছেন শাকিব খান ও বুবলী।

নতুন এ ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। প্রযোজনা করছে হার্টবিট প্রোডাকশন। ‘সুপার হিরো’র গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অ্যাকশন থ্রিলার এ ছবিটির মূল ভূমিকায় দেখা যাবে শাকিব-বুবলীকে।

এরই মধ্যে ছবির চিত্রনাট্য লেখা শেষ হয়েছে বলে পরিচালক আশিকুর রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। আশা করি টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ করতে পারব।’

তিনি বলেন, ‘এটি একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র। শাকিব-বুবলী জুটিকে এ ছবিতে ভিন্ন রুপে পর্দায় হাজির করা হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

শাকিব খান বলেন, ‘আমি চাই নতুন ধরনের ছবি হোক, যা বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যাবে। আশিক ভালো কাজ করেন। এর আগেও আমি উনার সঙ্গে কাজ করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিবের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন বুবলী

আপডেট সময় ০৮:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭