ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বার্থীতে এবং দুপুরে বাটাজোর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মিলন মোল্লা নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার মো. মোশারেফ হোসেন মোল্লার ছেলে। দুর্ঘটনার পর বাসটিকে পুলিশ আটক করলেও এর চালক ও তার সহকারী পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, ভূরঘাটা থেকে একটি বাস বরিশাল যাচ্ছিল। বাটাজোর বাজারের দক্ষিণ পাশ এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।

অপরদিকে গৌরনদী উপজেলায় একটি বাসের চাপায় নাঈম নামে অটোরাইস মিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন ভ্যানচালকও। সকাল সাড়ে সাতটায় গৌরনদী উপজেলার বার্থী কালিবাড়ি মন্দির সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বাবুল ফকিরের ছেলে। তিনি গৌরনদীর এলাহী অটো রাইস মিলের শ্রমিক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ১০:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭