ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে দুই খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ফিরোজ খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া কাপাসিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মরদেহ উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ফিরোজ খান ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর থানার পাশরী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ উপজেলার সফিপুর এলাকার কাইয়ুমের বাসায় ভাড়ায় থাকতেন ফিরোজ। তার সঙ্গে স্থানীয় মাদক বিক্রেতা আবু উজ্জল, আরিফ সরকার, সাইফুলসহ বেশ কয়েকজনের দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আন্দারমানিক এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুর জেনালে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের মা ফিরোজা বেগম জানান, ফিরোজ দুই/তিন বছর ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে যায়।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, মাদক নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এদিকে, কাপাসিয়ার তরুণ এলাকার গজারি বন থেকে অজ্ঞাত বুধবার সকালে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে দুই খুন

আপডেট সময় ০৯:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭