ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেই বিচারপতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আদালত অবমাননার দায়ে ছয় মাস কারাদণ্ড ভোগের পর বুধবার কারাগার থেকে ছাড়া পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান। এই ছয় মাস তিনি কলকাতার প্রেসিডেন্সি কারাগারে ছিলেন। আদালত অবমাননার দায়ে তাকে ছয় মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

বিতর্কিত কার্যকলাপের কারণে অনেক বারই শিরোনামে এসেছেন বিচারপতি কারনান। দেশের প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের মোট আট বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়ার কথা ঘোষণা করেন বিচারপতি কারনান। এরপরই শীর্ষ আদালতকে অবমাননার দায়ে গত ৯ মে প্রাক্তন বিচারপতি সি এস কারনানকে ছয় মাসের কারাদণ্ড হয়। কোনও কর্মরত বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা কারাদণ্ডের নির্দেশ দেশে এটাই প্রথম।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ সেই সাজা ঘোষণা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়ার পর থেকেই ফেরার ছিলেন বিচারপতি কারনান। ফেরার অবস্থাতেই গত ১২ জুন অবসর নেন তিনি।

অবসরপ্রাপ্ত বিচারপতিকে গ্রেপ্তার করতে শীর্ষ আদালতের নির্দেশে রাজ্য পুলিশের ডিজি (হোমগার্ড) রাজ কানোজিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। সেই দল চেন্নাই হয়ে তার খোঁজে কোয়ম্বত্তূর পৌঁছয়। ২০ জুন কোয়ম্বত্তূর থেকেই গ্রেপ্তার হন কারনান। এরপর তাকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। ছয় মাসের সাজার মেয়াদ শেষ হওয়ার পর আজ ছাড়া পেলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৬ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেই বিচারপতি

আপডেট সময় ০৯:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭