ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের ভুল মুসলিমদের ঐক্য মজবুত করেছে: রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জেরুজালেমকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছেন তার ফলে ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হয়েছে। মঙ্গলবার রাতে ইরানের বিপ্লবী সাংস্কৃতিক উচ্চ পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন রুহানি।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্য জুড়ে ইসলামিক স্টেটের(আইএস) তাণ্ডবের কারণে জেরুজালেমের ওপর ইহুদিবাদীদের দখলদারিত্বের বিষয়টি চাপা পড়ে গিয়েছিল। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদের শহর জেরুজালেম সম্পর্কে ট্রাম্পের বিতর্কিত ঘোষণার ফলে ফিলিস্তিন ইস্যু আবার মুসলিম বিশ্বের এক নম্বর সমস্যার স্থানে ফিরে এসেছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম বিশ্বের সামনে ফিলিস্তিনকে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্তি দেয়ার মতো আর কোনো সমস্যা নেই। তিনি আরো বলেন, ‘ট্রাম্পের ঘোষণার পর আমরা ফিলিস্তিনিদেরকে নতুন করে ইন্তিফাদা আন্দোলন শুরু করতে দেখছি।’

সারা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। একইসঙ্গে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেন তিনি।

ইসরায়েল ১৯৬৭ সাল থেকে জেরুজালেম দখল করে রেখেছে। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ এই শহরে অবস্থিত এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের ভুল মুসলিমদের ঐক্য মজবুত করেছে: রুহানি

আপডেট সময় ০১:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭