ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওয়ার্কিং গ্রুপ গঠনে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং এর কার্যপদ্ধতি ও ম্যান্ডেট ঠিক করতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থিউ দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর হামলা ও নির্যাতনের ফলে সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে গত বছরের ৯ অক্টোবর রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হলে প্রায় ৯০ হাজারের মতো রোহিঙ্গা পালিয়ে আসে। তাদের দেশে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে গত ২৩ নভেম্বর মিয়ানমারের নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দুই দেশের মধ্যে করা রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং এর কার্যপদ্ধতি তিন সপ্তাহের মধ্যে নির্ধারিত করার কথা বলা আছে। তবে তারা কত দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করবে চুক্তিতে তা বলা হয়নি। তাদের ‘টার্মস অব রেফারেন্স’ চূড়ান্ত হয়নি। দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে কমিটি টার্মস অব রেফারেন্স চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

এছাড়া যৌথ ওয়ার্কিং গ্রুপ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া তদারকি করবে। পাশাপাশি তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে করণীয় বিষয় সম্পর্কে আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যৌথ ওয়ার্কিং গ্রুপের ম্যান্ডেট সম্পর্কে চুক্তিতে উল্লেখ রয়েছে। রোহিঙ্গা ফেরত পাঠাতে কোনো সমস্যা হলে যৌথ ওয়ার্কিং গ্রুপ সময় সময় দেখা করবে। তারা এসব সমস্যার নিস্পত্তি করবে।

এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন ও এর কার্যপদ্ধতি ঠিক করতে গতকাল সন্ধ্যায় থাই এয়ারওয়েজের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে মিয়ানমারের একটি প্রতিনিধিদল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওয়ার্কিং গ্রুপ গঠনে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক শুরু

আপডেট সময় ০১:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭