ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় আহত সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা মারা গেছেন

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের ভাতিজা লাভলু দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরগঞ্জের চণ্ডিপুর ইউনিয়নের নিজ গ্রামে মরহুম গোলাম মোস্তফাকে দাফন করা হবে। তবে কখন ও কবে তাকে দাফন করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি। পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়ার পর এমপি মোস্তফার দাফনের সময় জানানো হবে বলে জানান লাভলু।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এমপি গোলাম মোস্তফাসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে এমপি গোলাম মোস্তফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। আহতের এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় আহত সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা মারা গেছেন

আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭