ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউএনওর কার্যালয়ের সামনে স্কুলছাত্রী লাঞ্ছিত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনেই এক স্কুলছাত্রী শারিরীকভাবে লাঞ্ছিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী ইউএনওর কাছে লিখিতভাবে অভিযোগ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারার ওই ছাত্রী তার বড় বোনের সঙ্গে উপজেলা পরিষদে এসেছিল। তার বড় বোন গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা পদে চাকরির আবেদনপত্র জমা দেওয়ার জন্য ইউএনওর দপ্তরে যান। এ সময় ইউএনওর কার্যালয়ের সামনের শিশুপার্কে বসে ছিল ওই ছাত্রী।

এ সময় এলাকার দুই বখাটে তাকে উদ্দেশ্যে করে অশ্লীল কথাবার্তা বলে। এর প্রতিবাদ করলে বখাটেরা ওই ছাত্রীকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় ওই কিশোরী ইউএনওর কাছে অভিযোগ করে।

জানতে চাইলে ইউএনও জাকিউল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ তিনি পেয়েছেন। বখাটেদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ বলেন, বখাটেদের খুঁজে বের করার জন্য থানার একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউএনওর কার্যালয়ের সামনে স্কুলছাত্রী লাঞ্ছিত

আপডেট সময় ০১:১৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭