ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ট্রেন দুর্ঘটনা রুখে দিল দুই শিশু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘা উপজেলায় দুই শিশু তেলবাহী একটি ট্রেনকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেছে। ভাঙা রেললাইন দেখে লাল মাফলার দেখিয়ে ট্রেনটি থামিয়ে দিয়েছে তারা। সোমবার সকাল ৯ টার দিকে বাঘার আড়ানী স্টেশন থেকে কিছুটা দূরে ঝিনা রেলগেট এলাকায় ট্রেনটি থামিয়ে দেয় তারা।

এই দুই শিশু হলো- ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাবুর রহমান (৬) ও শহিদুল ইসলামের ছেলে টিটোন আলী (৭)। তারা জানায়, সকালে তারা জমি থেকে বাড়ি ফিরছিল। এ সময় তারা দেখে রেললাইন ভাঙা। সামনে ট্রেন আসতে দেখে তারা দুজনে রেললাইনের ওপর মাফলার টেনে ধরে। এতে ট্রেনটি থেমে যায়।

আড়ানী স্টেশনের মাস্টার নয়ন আহম্মেদ দৈনিক আকাশকে জানান, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। ওই দুই শিশুর কারণে ট্রেননি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলে সবধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। রেললাইন মেরামতের পর দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনটির চালক কেএম মহিউদ্দিন দৈনিক আকাশকে জানান, দুই শিশু মাফলার দিয়ে ট্রেন থামানোর সিগন্যাল দিচ্ছে দেখে তিনি প্রথমে গুরুত্ব দেননি। ভেবেছিলেন ট্রেন থামাবেন না। কিন্তু অনেক কাছে চলে যাওয়ার পরও ওই দুই শিশু রেললাইন থেকে সরছে না দেখে তিনি ট্রেনটি থামিয়ে দেন। এতেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

ট্রেন দুর্ঘটনা রুখে দিল দুই শিশু

আপডেট সময় ০১:০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭