ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহিউদ্দিনের কুলখানিতে আজ ৮০ হাজার লোকের মেজবানি

অাকাশ জাতীয় ডেস্ক:

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আজ সোমবার বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, এ উপলক্ষে নগরীর ১২টি কমিউনিটি সেন্টারে ৮০ হাজার মানুষের ‘মেজবান’ আয়োজন করা হয়েছে।

এছাড়াও জনপ্রিয় এই নেতার রুহের মাগফেরাত কামনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সকালে তার চাশমা হিলের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মেজবানের ভেন্যুগুলো হচ্ছে- পাঁচলাইশ এলাকার ‘দি কিং অব চিটাগাং’, জিইসির মোড়ের ‘কে স্কয়ার কমিউনিটি সেন্টার’, চকবাজারের ‘কিশলয় কমিউনিটি সেন্টার’, পাঁচলাইশ আবাসিক এলাকার ‘সুইস পার্ক কমিউনিটি সেন্টার’, লাভ লেনের ‘স্মরণিকা কমিউনিটি সেন্টার’, মুরাদপুর এলাকায় ‘এন মোহাম্মদ কনভেনশন হল’, বাকলিয়ার কেবি কনভেনশন হল’, কাজির দেউড়ির ‘ভিআইপি ব্যাকুইট কমিউনিটি সেন্টার’ এবং ‘সাগরিকা স্কয়ার’, ডাবল মুরিংয়ের ‘গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার’। এছাড়াও, জামালখানের ‘রিমা কনভেনশন সেন্টার’-এ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্যদের ধর্মালম্বীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।

নওফেল বলেন, ‘সোমবার দুপুর থেকে ৮০ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা চলছে। এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বিপরীতে দি কিং অব চিটাগাং ও জিইসি মোড়ে কে স্কয়ার কমিউনিটি সেন্টারে কুলখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। কুলখানি শেষে মেজবান খাওয়ানো শুরু হবে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন শীর্ষ নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কুলখানিতে উপস্থিত থাকবেন। তবে তাদের কারও নাম প্রকাশ করেননি তিনি। চশমা হিলের বাসভবনে শুধু নারীদের জন্য মেজবানের আয়োজন করা হচ্ছে জানিয়ে নওফেল বলেন, ‘সেখানে আমার মা, মহিলা নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।’

গত শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার বিকেলে লালদিঘী ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে সন্ধ্যায় চশমা হিলের পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয় তাকে।

সাবেক মেয়রের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। বিপুলসংখ্যক নেতাকর্মী প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। চট্টগ্রাম সিটি করপোরেশন রবিবার থেকে তিন দিনের শোক কর্মসূচি পালন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহিউদ্দিনের কুলখানিতে আজ ৮০ হাজার লোকের মেজবানি

আপডেট সময় ১১:২২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭