ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিশরে মুসলিম ব্রাদারহুডের ১৪ জনের মৃত্যুদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরের একটি সামরিক আদালত সেদেশের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের ১৪ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সময়কার সহিংসতায় জড়িত থাকার অভিযোগের তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয়া হলো।

রবিবার মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের ওই সামরিক আদালত ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া ছাড়াও ২৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ জনকে ১৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আদালতে যেসব অভিযোগ প্রমাণিত হওয়ার কথা বলা হয়েছে তার কয়েকটি হচ্ছে, একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া, একজন সৈন্যকে হত্যা করা, আলেকজান্দ্রিয়া প্রদেশের বিভিন্ন স্থানে বোমা হামলা চালানো এবং মিশরের বিচার মন্ত্রণালয়ের দুটি গাড়িতে আগুন দেয়া।

মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি ২০১৩ সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত ও বন্দি করেন।

ওই ক্ষমতাচ্যুতির জের ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়। এসব সংঘর্ষের জন্য ব্রাদারহুড সংগঠনকে দায়ী করে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান চালানো হয়। এ পর্যন্ত এই দলের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিশরে মুসলিম ব্রাদারহুডের ১৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১০:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭