ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম মক্কা-মদিনার মতো পবিত্র শহর: মিশরের গ্রান্ড মুফতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি আহমেদ আল-তায়েব বলেছেন, আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর মতো পবিত্র স্থান।

তিনি আরো বলেছেন, ‘জেরুজালেম শহরের একটি পাথরের টুকরার মালিকানাও ইহুদিদের নেই। সেখানকার ইট-কাঠ-পাথর সব মুসলমানদের সম্পদ। কাজেই তারা জেরুজালেমে তাদের মন্দির থাকার যে দাবি করে ভিত্তিহীন।’

আল-আজহারের গ্রান্ড মুফতি শনিবার কায়রোয় এক বক্তৃতায় এসব কথা বলেন। আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে কেন পবিত্র স্থান তার ব্যাখ্যা করতে গিয়ে তিনি কুরআনের আয়াত ও হাদিসের বাণী তুলে ধরেন।

আহমেদ আল-তায়েব বলেন, ইসলাম আবির্ভাবের পূর্বেও জেরুজালেম শহরে আরবরা বসবাস করত। তিনি বলেন, ওল্ড টেস্টামেন্টকে (তাওরাত) উদ্ধৃত করে ইহুদিরা আল-আকসা মসজিদকে তাদের সম্পদ বলে যে দাবি করে তার কোনো ভিত্তি নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যে বক্তব্য দিয়েছেন আল-আজহার বিশ্ববিদ্যালয় তার নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য কার্যকর ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদসমৃদ্ধ শহর জেরুজালেম ১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরায়েল দখল করে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেম মক্কা-মদিনার মতো পবিত্র শহর: মিশরের গ্রান্ড মুফতি

আপডেট সময় ১১:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭