ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

মাহফিলে বয়ানের সময় বিদ্যুৎস্পৃষ্টে বক্তার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

বরগুনায় ওয়াজ মাহফিল মঞ্চে তাফসির করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. ছগীর মল্লিক (৪০) নামে এক বক্তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন।

ছগীর মল্লিক পাঘরঘাটা উপজেলার নিজলাঠিমারা গ্রামের মো. দেলোয়ার হোসেন মল্লিকের ছেলে। তিনি পাথরঘাটা হাসপাতাল রোডের সংগ্রাম জামে মসজিদের খতিব ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীবাড়ি গ্রামের শাহ আলম ডাক্তার বাড়ির বার্ষিক মাহফিলে মাওলানা ছগীর মল্লিক প্রধান বক্তা হিসেবে ওয়াজ করছিলেন। এসময় মাহফিলের মঞ্চে থাকা মাইকের মাউথ স্পিকারের সঙ্গে বিদ্যুতের ছেড়া তার জড়িয়ে মাউথ স্পিকারটি বিদ্যুতায়িত হয়ে যায়। আর এ মাউথ স্পিকার থেকে বিদ্যুৎস্পৃষ্টে মাহফিল মঞ্চেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

মাহফিলে বয়ানের সময় বিদ্যুৎস্পৃষ্টে বক্তার মৃত্যু

আপডেট সময় ১০:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭