ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বনানীতে বহুতল ভবনে আগুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে : ধর্মমন্ত্রী দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান

খালেদা জিয়াকে বিমানবন্দরে গ্রেফতার করুন: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের অনুমতি ছাড়াই লন্ডনে গিয়েছেন। তাই লন্ডন থেকে দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে হবে।রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ‘লন্ডন ষড়যন্ত্র’-এর প্রতিবাদে স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে হাছান মাহমুদ একথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ১৫০ দিন হাজিরা দেননি। তিনি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং আদালতের নির্দেশ না নিয়েই বিদেশ গিয়েছেন। সরকারের কাছে জোর দাবি জানাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও বিমানবন্দরে আসামাত্রই গ্রেফতার করা হোক।

হাছান মাহমুদ বলেন, এর আগেও খালেদা জিয়া যতবার বিদেশে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছেন, ততবার দেশে এসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এবার তিনি দীর্ঘসময়ের জন্য বিদেশ গিয়েছেন। বিদেশে গিয়ে তিনি চিকিৎসা কিংবা নাতি-নাতনিদের সঙ্গে ব্যস্ত নেই। আমরা জানতে পেরেছি, তিনি লন্ডনে বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করছেন। এসব সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে আগামী নির্বাচন নিয়ে যড়যন্ত্র করছেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে যড়যন্ত্রের রাজনীতি। তারা এখন জনগণের কাছ থেকে দূরে চলে গেছে। খালেদা জিয়া জানেন মানুষ নির্বাচনে বিএনপিকে প্রত্যাখান করবে। তাই এখন তিনি যড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অরুণ সরকার রানা, এমএ করিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে বিমানবন্দরে গ্রেফতার করুন: হাছান

আপডেট সময় ১১:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭