ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভূমিমন্ত্রীর ছেলেকে যুবলীগ থেকে বহিষ্কার

অাকাশ জাতীয় ডেস্ক:

দলীয় শৃঙখলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি’র ছেলে পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

বুধবার রাতে কেন্দ্রীয় যুবলীগ এই সিদ্ধান্ত গ্রহন করে। কেন্দ্রীয় যুবলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ নাসিম পাভেল এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক হারুন অর রশিদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে শিরহান শরীফ তমালের নানা কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় এই সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ২৯ নভেম্বর রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে প্রথানমন্ত্রীর আগমনের প্রস্তুতি মূলক খবর সংগ্রহে থাকা সাংবাদিকদের উপর ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি, ভুমিমন্ত্রীপুত্র শিরহান শরীফ তমাল ও সাধারন সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে স্থানীয় ৩০/৪০ জনের একদল ক্যাডার হামলা চালায়। এতে সময় টিভির প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের রিজভী রাইসুল জয়, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান ও সময় টিভির ক্যামেরাপারসন মিলন হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় ওই দিন রাতেই হামলার শিকার ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘদিন ১৫ দিন পলাতক থাকার পর গত বুধবার (১৩ ডিসেম্বর) পাবনার আমলী আদালত -১ এ হাজির হয়ে জামির আবেদন করেন তমাল শরীফ। আদালতের বিচারক রেজাউল করিম তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।

এখানে প্রসঙ্গত দলীয় গ্রুপিং ও প্রতিপক্ষের উপর হামলা, বাড়ীঘর ভাংচুরের অভিযোগে ঈশ্বরদী উপজেলা যুবলীগের কমিটি স্থগিত করা হয় এবং ওই ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘ দুই মাস কারাগার ভোগের পর জামিনে থাকাবস্থায় আবারো দলীয় শৃংখলা ভঙ্গ করায় তমাল শরীফকে স্থায়ীভাবে বহিস্কার হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভূমিমন্ত্রীর ছেলেকে যুবলীগ থেকে বহিষ্কার

আপডেট সময় ০৩:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭