ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনার দ্বারপ্রান্তে সরকার: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু ও বু‌দ্ধিজী‌বী হত্যায় জ‌ড়িত যেসব আসামি বিদেশে পলাতক আছে তাদের ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, সরকার তাদের ফিরিয়ে আনার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

বৃহস্পতিবার সকালে মিরপু‌রে শহীদ বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে দ‌লের পক্ষ থে‌কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবা‌দিক‌দের একথা ব‌লেন ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশে পলাতক আসামিদের ফি‌রি‌য়ে আনার প্র‌ক্রিয়ায় যে জ‌ঠিলতা ‌ছি‌লে সরকার তা অনেকটা সমাধান ক‌রেছে। এখন তা‌দের ফি‌রি‌য়ে আনার দ্বারপ্রা‌ন্তে র‌য়ে‌ছে সরকার।’

শহীদ বুদ্ধিজীবীদের খুনে মৃত্যুদণ্ড পাওয়া আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এছাড়া বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া কয়েকজন আসামি বিভিন্ন দেশে অবস্থান করছেন। জামায়াতে ইসলাম নিষিদ্ধের ব্যাপারে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিষয়টি আপিল বিভাগে রয়েছে। আপিল নিষ্পত্তি হলেই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কোনো দল নির্বাচন এলো কি এলো না এ দায় আওয়ামী লীগ সরকারের নেই। কেউ যদি নির্বাচনে না আসে গণতন্ত্র চলার পথে কোনো বাধা হবে বলে আমি মনে করি না। পার্লামেন্ট চলবে, গণতন্ত্রও চলবে, গণতান্ত্রিক সরকারও থাকবে। কেউ নির্বাচনে না এলে গণতন্ত্রের কী দোষ।’

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে ওবায়দুল কাদের ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক ম মোজাম্মেল হক, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনার দ্বারপ্রান্তে সরকার: কাদের

আপডেট সময় ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭